হবিগঞ্জ ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, আটক ৪

চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আলীনগর গ্রামের হাফেজ মোঃ নুরুল ইসলাম (৩৫),  বড়জুম গ্রামের বায়েজিদ হোসেন (৭০), আতিক উল্লা (৫০) ও মোঃ তৈয়ব আলী (৬৮)।

আজ শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ওই ৪জনকে গ্রেফতার দেখিয়ে রাতে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক ।

এর আগে ৪ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বড়জুম গ্রামের মোঃ বাচ্চু মিয়ার বাড়ির উঠানে বেত্রাঘাতের ঘটনাটি ঘটে।

জানা গেছে, বড়জুম গ্রামের এক ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে অটোরিকশা চালকের পরকিয়ার সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে মঙ্গলবার দিবাগত রাতে সালিশ বিচারের নামে ওই নারীকে বেত্রাঘাত করা হয়।

পরে নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী চুনারুঘাট থানায় এসে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে।

বাকীরা পলাতক রয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই নারী পরকীয়ায় জড়িয়ে অপরাধ করেছেন মর্মে শাস্তি হিসেবে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপের সিদ্ধান্ত দেওয়া হয়।

ওসি মো. রাশেদুল হক জানান জানান, ওই নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। পাথর নিক্ষেপ করা হয়েছে কি না এবং কয়টি বেত্রাঘাত করা হয় তা জানা যায়নি। গ্রেফতার ৪জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, আটক ৪

আপডেট সময় ১১:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩