হবিগঞ্জ ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের এক শিশু গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত-রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা (কলোনি) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি রাস্তায় বের হলে একই গ্রামের আবুল কালামের বখাটে পুত্র সজিব (২২) ও আব্দুল জলিলের বখাটে পুত্র শরিফ (২০) দুইজন মিলে শিশুটির মুখ চেপে ধরে হকনগর শহিদমিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে নির্যাতিত শিশু বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে তার পরিবার। ওইদিন রাত থেকে স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের অসহায় পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে।

স্থানীয় ইউপি সদস্য আলআমিন জানান, ধর্ষণের বিষয়টি শুনে আমি ভিকটিমের পরিবারকে আইনী আশ্রয় নেওয়ার কথা বললে তারা অপরাগতা প্রকাশ করেন। রোববার বিকেলে পুলিশ এসে হাসপাতালে পাঠিয়েছে বলে শুনেছি।

ধর্ষিতার ভিডিও বক্তব্য প্রকাশ এবং ঘটনা জানাজানি হয়ে গেলে খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ রোববার বিকেলে ঘটনাস্থলে পরিদর্শন করে ভিকটিমকে ওইদিনই সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, রোববার ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১১ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৮:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩