হবিগঞ্জ ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা

পানাম নগরীতে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

মাত্র কিছুদিন আগে আত্মপ্রকাশ করে মাধবপুর উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের সদস্যরা সাহসী লেখনী ছাড়াও নানাবিধ সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়  শুক্রবার(২০ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক পানাম নগরী,জয়নাল আবেদিন কারু শিল্প যাদুঘর পরিদর্শনের মধ্যে দিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন সফল ভাবে শেষ করেছে।

শুক্রবার সকালে মাধবপুর থেকে দিগন্ত পরিবহণের একটি রিজার্ভ বাসে করে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা সোনারগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে নিরাপদে যথাসময়ে গন্তব্যে পৌঁছে বিভিন্ন টিমে বিভক্ত হয়ে ঐতিহাসিক পানাম নগরীর দর্শনীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমুহ পরিদর্শন করে পরে কারুশিল্প যাদুঘর পরিদর্শন করে।কারুশিল্প যাদুঘরে আয়োজিত কারু মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।পরে মধ্যাহ্নভোজন শেষে বাংলার তাজমহল দেখতে যান তারা। পরে আর্কষণীয় লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কাউন্সিলর বাবুল হোসেন,সমাজসেবক গিয়াসউদ্দিন,হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ফয়সল চৌধুরী, দৈনিক সংবাদ হবিগঞ্জ প্রতিনিধি এ,এম শাহআলম, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাজ্জাদ হোসেন,আলমগীর হোসেন ভূইয়া,এমটিসির এমডি কায়সার হামিদ, এমটিসির কো-অর্ডিনেটর মাহিন রাজু,কেশব রায়,সাংবাদিক শংকর পাল চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু, জালালউদ্দিন লস্কর,হামিদুর রহমান,শাহিন মিয়া,নাহিদ মিয়া,তোফাজ্জল হোসেন,শেখ জাহান রনি,জাকির হোসেন,মুক্তার, আক্তার,হাফেজ শাহআলম,রিংকু দেবনাথ, আলাল মিয়া, সমাজসেবক আমিনুল ইসলাম প্রমূখ।
রাত ৮ শুরু হয় ফেরার যাত্রা। দীর্ঘ যানজট পারি দিয়ে রাত ১১ গাড়ি এসে পৌঁছে ভৈরবের জান্নাত রেষ্টুরেন্টে। ছোট একটি যাত্রা বিরতি দিয়ে আবারও বাড়ি ফেরার যাত্রা। রাত ১২টায় গাড়ি এসে থামে উপজেলা প্রেসক্লাবের সামনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

পানাম নগরীতে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

আপডেট সময় ০৭:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩