হবিগঞ্জ ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জামানত হারাচ্ছেন ৪ চেয়ারম্যান প্রার্থী

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাক্ষণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।  গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এ দুটি ইউনিয়নে মোট ৪ চেয়ারম্যান প্রার্থী জামানত রক্ষা করার মতো পর্যাপ্ত সংখ্যক ভোট পাননি। নির্বাচন কমিশনের বিধানমতে সংশ্লিষ্ট ইউনিয়নের মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- নুরপুর ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এম হেলাল (লাঙ্গল), ব্রাক্ষণডোরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবীর (অটোরিকশা) ও স্বতন্ত্র প্রার্থী মো. টিপু সুলতান(ঘোড়া)। অনুষ্ঠিত নির্বাচনে নুরপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী এম এম হেলাল পান ৪৩২ ভোট। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১ হাজার ২০৮ ভোট। ব্রাক্ষণডোরা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে তাদের জামানত রক্ষায় ১ হাজার ৭০ ভোট পাওয়ার প্রয়োজনীয়তা থাকলেও জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৯৮৬ ভোট, মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৩৭৩ ভোট ও মো. টিপু সুলতান পেয়েছেন ২৫২ ভোট।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জামানত হারাচ্ছেন ৪ চেয়ারম্যান প্রার্থী

আপডেট সময় ১১:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩