হবিগঞ্জ ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার
নবীগঞ্জে জুয়া খেলার টাকার জন্য

ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী, আদালতে স্বীকারোক্তি

নবীগঞ্জে তহুরা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে তারই স্বামী। এ হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্বামী জারু মিয়া। জুয়া খেলার জন্য টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা করেন তিনি জানান। আজ শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জারু মিয়া। সে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পৌর এলাকার চরগাঁও গ্রামে স্বামীর বসতঘর থেকে তহুরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে নবীগঞ্জ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্বামীকে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বামী হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় জারু মিয়াকে আসামি করে তহুরা বেগমের আগের স্বামী জাহাঙ্গীর মিয়ার ছেলে আল-আমিন বাদী মামলা করেন।

আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, তহুরা প্রায় তিন যুগ আগে প্রথমে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কয়েক বছর পর বিচ্ছেদ হয়। পরে জারু মিয়াকে বিয়ে করেন। এরপর তাদের পরিবারে মঞ্জিল মিয়া ও রমজান আলী নামে দুই সন্তান জন্মগ্রহণ করে। জারু মিয়াও এর আগে দুই বিয়ে করেছেন বলে জানা যায়।

তিনি নিয়মিত জুয়া খেলতেন। প্রায় সময় জুয়ার টাকার জন্য তহুরাকে মারধর করতেন। এই ঘটনায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। জুয়ার টাকা জোগাড় করতে না পেরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের কোনও একসময় হাঁটু দিয়া স্ত্রীর মুখ চেপে ধরে ঘরে থাকা বাঁশ কাটার ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, স্বামী জারু মিয়া প্রথমে ঘটনাটি ভিন্নখাতে নিতে কে বা কারা তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন। ভিন্ন ভিন্ন সময় তার কথার পরিবর্তন হলে সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ । ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন জারু মিয়া। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

নবীগঞ্জে জুয়া খেলার টাকার জন্য

ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী, আদালতে স্বীকারোক্তি

আপডেট সময় ০১:৩০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২