হবিগঞ্জ ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

বাংলা প্রেসক্লাব যুক্তরাষ্ট্রের মিশিগানের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি শাহেদুল, সম্পাদক কামাল

গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব অব মিশিগানের নির্বাচন সম্পন্ন হয়েছে।যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত বাংলাদেশি সংগঠনের সদস্যরা গত রোববার (২৯ মে) বিকেলে হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউয়ের কাবাব হাউজে প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক সৈয়দ শাহেদুল হক। সভা পরিচালনা করেন সদস্য সচিব রোটারিয়ান শামীম আহছান।এতে সভাপতি পদে ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মো. মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন

সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নির্বাচন পরিচালনার দায়িত্বে দেওয়া হয় সিনিয়র তিন সাংবাদিককে। তারা সবার মতামতের ভিত্তিতে কণ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করে এক বছর মেয়াদি ১৩ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন।

সংগঠনটির নতুন সহ-সভাপতি হয়েছেন আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মানবকন্ঠের সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক টিবিএন-২৪-এর মাহফুজুর রহমান।

কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, দেওয়ান কাওসার ও জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন।

পরে প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা প্রবাসীদের মুখপত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য শপথ করেন। শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি সৈয়দ শাহেদুল হক।

প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট বাংলা প্রেসক্লাব মিশিগানের যাত্রা শুরু হয়। ওই কমিটির সভাপতি ও সেক্রেটারি সাড়ে ৫ মাসেও ক্লাবের গঠনতন্ত্রই উপহার দিতে পারেননি। ক্লাবের কোনো কার্যক্রম না থাকায় সে কমিটি ভেঙ্গে এ বছরের ১২ মার্চ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

বাংলা প্রেসক্লাব যুক্তরাষ্ট্রের মিশিগানের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি শাহেদুল, সম্পাদক কামাল

আপডেট সময় ০৬:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২