হবিগঞ্জ ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার
সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালন

সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনসূচীতে- কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ গান, কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়।আজ বুধবার (২৫ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে কবি নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

আয়োজনে ছিল- কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ গান, কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়।

জেলা কালচারাল অফিসার সিলেট অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী বিজন কান্তি রায়।

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় কবির রচিত গান, কবিতা এবং গানের সাথে নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, অনির্বান শিল্পী গোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, ললিত মঞ্জরী ও নৃত্যরথ দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক সংগীত পরিবেশনায় ছিলেন বিজন কান্তি রায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালন

আপডেট সময় ০৯:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২