হবিগঞ্জ ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

মাধবপুর সীমান্তে ইয়াবা ও ভারতীয় মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ইয়াবা ও ভারতীয় মোটরসাইকেলসহ ২ মাদক  ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।সোমবার (২মে) ভোর রাতে উপজেলার বহরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী উত্তর শিক গ্রামের রাস্তায় থেকে বিজিবির অভিযানে তাদের আটক করা হয়।

হবিগঞ্জ-৫৫বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, উপজেলার মনতলা বিওপির বিজিবির হাবিলদার ইব্রাহিম উল্লাহ খান এর  নেতৃত্বে উল্লেখিত সময়ে সীমান্তবর্তী উত্তর শিক রাস্তা নামক এলাকা থেকে মোটসাইকেল আরোহী দু’জনকে আটক করা হয়।

আটকের পর তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবির হাতে আটককৃতরা হল, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের আক্তার হোসেন এর ছেলে ইমরান হোসেন (২৫) ও মাধবপুর পৌর শহরের অজিৎ পালের ছেলে অভিজিৎ পাল  (৩৫)।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী পিএসসি আরও জানান, মোটরসাইকেল ও ইয়াবার চালানসহ আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মাধবপুর সীমান্তে ইয়াবা ও ভারতীয় মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২