হবিগঞ্জ ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

বর্ণিল আয়োজন ও নান্দনিক পরিবেশনায় মুখরিত শিল্পকলার বর্ষবরণ উৎসব

  • সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় ০৫:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

আবহমান বাংলা ও বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করল সিলেট জেলা শিল্পকলা একাডেমি। বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে আজ (১লা বৈশাখ / ১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব ১৪২৯। হাজারো মানুষের ঢল, মুহুর্মুহুর করতালি, বর্ণিল আয়োজন এবং গান, আবৃত্তি ও নৃত্যের মূর্ছনায় মুখরিত ছিল মুক্তমঞ্চ। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধনী পর্বে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল ও সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেট আয়োজিত বর্ষবরণ উৎসবে একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজিনের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল বৈশাখের গান, রবীন্দ্রসংগীত, দেশের গান, বাউল গান, লালনগীতি, লোকগান, মণিপুরী নৃত্য, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, বেদে নৃত্য ও বৈশাখের কবিতা আবৃত্তি। এতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, সুরাঞ্জলি, নবারুণ শিল্পীগোষ্ঠী, মুক্তাক্ষর, গীতাঞ্জলি, তারুণ্য, ললিত মঞ্জরী ও নৃত্যরথ দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক পরিবেশনায় ছিলেন মোকাদ্দেস বাবুল, বাউল সূর্য্যলাল দাস, শামীম আহমদ, রবিউল আউয়াল রবি, শান্তা দাস চৈতী, ও পুষ্পা চৌধুরী প্রমুখ। পুরো অনুষ্ঠান জুড়ে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত ও বর্ণিল ছিল আয়োজনটি। এরপূর্বে নতুন বছরকে স্বাগত জানাতে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমি সিলেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

বর্ণিল আয়োজন ও নান্দনিক পরিবেশনায় মুখরিত শিল্পকলার বর্ষবরণ উৎসব

আপডেট সময় ০৫:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২