হবিগঞ্জ ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

জুমবাংলা যুগপূর্তি সম্মাননা পেল খুলনা অঞ্চলে সমাজসেবায় আলোড়ন সৃষ্টিকারী অনির্বাণ লাইব্রেরি

  • খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় ১১:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

খুলনা অঞ্চলে সমাজসেবায় আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জুমবাংলা যুগপূর্তি সম্মাননা-২০২২ পেল । বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে লাইব্রেরিটির অন্যতম প্রতিষ্ঠাতা জয়দেব কুমার ভদ্রের হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিষ্ঠান হিসেবে লাইব্রেরিটি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জুমবাংলা যুগপূর্তি সম্মাননা পেয়েছেন ১৬ জন ব্যক্তি।

সম্মাননা প্রাপ্ত অন্যরা হলেন-মুক্তিযুদ্ধে (মরণোত্তর) চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয়ের সাবেক অধ‍্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন, শিক্ষায় বাংলাদেশ বিশ্ববিদ‍্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম‍্যান অধ‍্যাপক আবদুল মান্নান, কথাসাহিত‍্যে কথাসাহিত‍্যিক ও সাংবাদিক আনিসুল হক, চিত্রশিল্পে স্বাধীন বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে. জি মুসতাফা, চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‍্যালয়ের লিভার বিভাগের অধ‍্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সাংবাদিকতায় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসীন-উল হাকিম, ফটোগ্রাফিতে আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফটোগ্রাফার পাভেল রহমান, আবৃত্তিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, কবিতায় কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেল, ছড়াতে ছড়াকার ও শিশু সাহিত‍্যিক পাশা মোস্তফা কামাল, গীতিকবিতায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল আলম চৌধুরী, সঙ্গীতে গায়ক, সুরকার ও সঙ্গীত গবেষক সাজেদ ফাতেমী, কৃষিতে বরেন্দ্র ও রূপগ্রাম কৃষি খামারের উদ‍্যোক্তা সোহেল রানা, জনসচেতনায় বস্ত্র প্রকৌশলী সাঈদ রিমন, নারী উদ‍্যোক্তা হিসেবে উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা এবং তথ্যপ্রযুক্তিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন।

জুমবাংলার সম্পাদক হাসান মেজরের সভাপতিত্বে যুগপূর্তি সম্মাননা অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রাজনীতির সব পদ কচু পাতার পানির মতো। বাতাস যে কোনো সময় যে কোনো দিক দিয়ে আসতে পারে এবং তা পড়ে যেতে পারে। যতটুকু সময় আমরা থাকি, ততটুকু সময় আমরা চেষ্টা করি মানুষের কল্যাণে ও দেশের কল্যাণে কাজ করতে। আর এসব করি বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ কোথায় চলে গেছে- তা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগে দেশ সম্পর্কে একটি পজিটিভ রিপোর্ট করতে।’

দেশকে ইতিবাচকভাবে তুলে ধরার জন্য নৌ প্রতিমন্ত্রী অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘জুমবাংলার সম্পাদক হাসান মেজর সবসময় ইতিবাচক চিন্তা করেন। আমরা তার এই ইতিবাচক চিন্তার প্রতিফল পোর্টালটিতেও দেখতে পাই। ভবিষ্যতেও জুমবাংলা তার ইতিবাচক সাংবাদিকতার ধারা বজায় রাখবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, ২০২০ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রথম যে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দিয়েছে তার মধ্যে জুমবাংলা অন্যতম।

সূত্র: জুমবাংলা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

জুমবাংলা যুগপূর্তি সম্মাননা পেল খুলনা অঞ্চলে সমাজসেবায় আলোড়ন সৃষ্টিকারী অনির্বাণ লাইব্রেরি

আপডেট সময় ১১:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২