হবিগঞ্জ ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় বানিয়াচংয়ে ৩ অ্যাথলেটরের সাফল্য

বানিয়াচংয়ে তিন কৃতি অ্যাথলেটর জাতীয় পর্যায়ে সাফল্য দেখিয়েছেন। তারা বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করে। জয়ীরা হলেন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মার্জিয়া আক্তার ও নাজমুল শাকিব অন্যজন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের লুবনা আক্তার। গত ১ও ২ এপ্রিল ঢাকা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মার্জিয়া আক্তার ১০০মিটার দৌড়ে তৃতীয়, লুবনা আক্তার লংজাম্পে তৃতীয় ও নাজমুল সজীব চতুর্থ স্থান অর্জন করেছেন। তাদের এই কৃতিত্বে পুরস্কার অর্জনের পাশাপাশি মে মাস থেকে বিকেএসপিতে ১ মাসের প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। প্রশিক্ষন পরবর্তীতে তাঁদেরকে দেশের বাইরে বড় টুর্ণামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সর্বশেষ জাতীয় পর্যায়ে তাঁরা এই কৃতিত্ব অর্জন করেছেন। এ ব্যাপারে অ্যথলেট নাজমুল শাকিব বলেন,আমাদের প্রয়োজনীয় উপকরণ নাই। প্রয়োজনীয় জুতা,ট্রেইনার,চাহিদা মাফিক খাবার ও শারীরিক সুস্থতার জন্য ফিটনেস কোন কিছুই নাই। তারপরও আমরা সাফল্য দেখিয়েছি শুধু মনের জোরে। এ ব্যাপারে মার্জিয়া আক্তার বলেন, আমাদের ইউএনও পদ্মাসন সিংহ মহোদয় আমরা দু’জনকে আর্থিক সহযোগীতা করার কারণে আমরা এতদূর পৌঁছাতে পেরেছি। উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রয়োজনীয় সহযোগিতা পেলে শুধু বানিয়াচং হবিগঞ্জ আর সিলেট বিভাগ নয়,বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান,আমি দু’জন অ্যাথলেটরকে প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহযোগিতা করেছি। প্রয়োজন হলে এদেরকে আরও সহযোগিতা করবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় বানিয়াচংয়ে ৩ অ্যাথলেটরের সাফল্য

আপডেট সময় ১২:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২