হবিগঞ্জ ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ

সাভারে চিরকুট লিখে স্ত্রীকে দ্রুত বিয়ে’ করার পরামর্শ দিয়ে কারখানা ম্যানেজারের আত্মহত্যা

  • আলোকিত ডেস্কঃ
  • আপডেট সময় ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সাভারে চিরকুট লিখে স্ত্রীকে দ্রুত বিয়ে’ করার পরামর্শ দিয়ে কারখানা ম্যানেজারের আত্মহত্যা

সাভারের আশুলিয়ায় একটি কারখানার থেকে সাইফুর রহমান (৩৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কারখানায় জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করতেন।আজ (১৯ মার্চ)শনিবার দুপুর দু’টার দিকে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকার আব্দুল হাসনাতের মালিকানাধীন বাগদাদ প্যাকেজিং কারখানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কারখানায় প্রায় ৪ বছর ধরে জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহত সাইফুর রহমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান। তিনি প্রায় ১ মাস আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেন।

চিরকুটে তিনি লেখেন- ‘আমার কারও ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালবাসি। আমার এই লাশ আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের জন্য উসিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করে দেন।

রফিক দুলাভাই অনেক ভাল লোক। যখনই আমি কোন সমস্যায় পড়তাম তখন রফিক ভাইয়ের কাছে গেলে আপন ভাইয়ের মত পাশে দাঁড়াতেন। বুকে আগলিয়ে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মত আগলিয়ে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিকভাইকে বাবার মত সম্মান করবে। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। স্ত্রীর উদ্দেশ্য তিনি লেখেন, খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’

পুলিশ জানায়, কারখানার শ্রমিকদের খবরের ভিত্তিতে ওই কারখানার একটি কক্ষের দরজা কেটে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

সাভারে চিরকুট লিখে স্ত্রীকে দ্রুত বিয়ে’ করার পরামর্শ দিয়ে কারখানা ম্যানেজারের আত্মহত্যা

আপডেট সময় ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২