হবিগঞ্জ ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

মাধবপুরে ২৮ কেজি ওজনের ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরে মূর্তি উদ্ধার

মাধবপুর উপজেলার সুরমা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্বার করেছে পুলিশ। এসময় বাড়ির মালিক অরুন সরকার (৫৫)কে আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে রোববার (১৩ মার্চ) রাত সাড়ে ১১ দিকে অভিযান চালিয়ে বিশাল আকৃতির কষ্টিপাথরে শিবলিঙ্গ মূর্তি উদ্বার করে। ওজন ২৭ কেজি ৯শ গ্রাম।

এঘটনায় বাড়ির মালিক মৃত অনুকুল সরকারের ছেলে অরুন সরকার কে আটক করা হয়। কয়েক বছর আগে অরুন বাড়িতে পাকা ঘর বানাতে মাটি খুড়াখুড়ি করতে গিয়ে কষ্টিপাথরের মূর্তিটি পায়। এর পর এটি গোপন স্থানে লুকিয়ে রাখে। কিছু দিন আগ থেকে অরুন মূর্তিটি বিক্রি করতে চেষ্টা চালায়। মূর্তিটি তার বসত ঘরের পাশে গরু রাখার ঘরে একটি চটের বস্তা দিয়ে ডেকে রাখে। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি।

এরই মধ্যে পুলিশ গোপন সূত্রে মূল্যবান মূর্তিটি অরুনের হেফাজতে রয়েছে এ খবর পুলিশ নিশ্চিত হয়ে যায়। এর পরই রোববার রাতে কষ্টিপাথরের বিশাল মূর্তিটি উদ্বারে নামে ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমানের নেতৃত্ব পুলিশ। কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে অরুনের বসত ঘরের পাশে গরু রাখার ঘরে মাটির উপর চটের বস্তা দিয়ে মোড়ানো মূর্তিটি উদ্বার করে। সূত্র মতে পরে মূর্তিটি কষ্টি পাথরের কি না তা যাচাইয়ের জন্য ডাকা হয় স্বর্ণকারকে। উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

মাধবপুরে ২৮ কেজি ওজনের ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরে মূর্তি উদ্ধার

আপডেট সময় ০৫:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২