হবিগঞ্জ ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

হবিগঞ্জের পর্যটন ও পণ্যের ব্র্যান্ডিংয়ে উদ্যোক্তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন

এটুআই এর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জ জেলার জেলা ব্রান্ডিং কার্যক্রমের স্বক্ষমতা উন্নয়ন সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে দুই দিন ব্যাপি ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। রবিবার (১৩মার্চ) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের সমাপনি হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী।

হবিগঞ্জের পর্যটন শিল্পের বিকাশ এবং এখানকার বিখ্যাত পণ্যকে কেন্দ্র করে সফলতার স্বপ্ন দেখনে উদ্যোক্তারা। আর এই স্বপ্ন এনে দিয়েছে দুই দিনের নেয়া হাতে কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা দেশের সবছেয়ে বড় অনলাইন ব্যবসার প্লাটফর্ম একশপে একাউন্ট চালু করেছেন।

প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে আরও সমৃদ্ধ করতে পেরেছেন বলে মন্তব্য করেন উই এর জেলা সহ প্রতিনিধি শেগুফতা চৌধুরী। তিনি বলেন, এতদিন আমরা জানতামনা কিভাবে একশপে হিসাব চালু করা যায় এবং সেখানে পণ্যের আপলোড দেয়া যায়। হাতে কলমে এই শিক্ষা আমাদেরকে অনেক উপকৃত করবে। একই মন্তব্য করেন প্রশিক্ষণে অংশ নেয়া এবং অনলাইন উদ্যোক্তা দিনা খান। তিনি বলেন, এই প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে একটি গ্রুপ চালু করা হয়েছে। সেখানে পারস্পরিক যোগাযোগ করা ছাড়াও বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাবে।

প্রশিক্ষণে জেলার ১৩ জন চা সম্পর্কিত উদ্যোক্তা, পর্যটন ব্র্যান্ডিং ও পণ্য উদ্যোক্তা ১৮জন, সাংবাদিক, ফেইসবুক ইউজার, ব্লগার ও গ্রাফিক্স ডিজাইনারসহ ৪০জন অংশগ্রহণ করেন। রবিবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার তুলে দেন প্রধান অতিথি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

হবিগঞ্জের পর্যটন ও পণ্যের ব্র্যান্ডিংয়ে উদ্যোক্তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন

আপডেট সময় ০২:৩৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২