হবিগঞ্জ ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

‘সমাজের উন্নয়ন অগ্রযাত্রা লেখনির মাধ্যমে তুলে ধরবেন সাংবাদিকরা-এমপি আবু জাহির

  • সহিবুর রহমান:
  • আপডেট সময় ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ৩৮৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট মোঃ সফিকুর রহমান চৌধুরী’র সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি পালন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার (৮মার্চ) দুপুরে এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খানের পরিচালনায় সংবর্ধনা সভার শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল তোড়া দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা সভায় সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষ সংবর্ধিত ব্যক্তিত্ব সাংবাদিক শফিকুর রহমান চৌধুরীর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এডভোকেট মোঃ আবু জাহির  এমপি বলেন-বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে যত উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা অতীতে আর কোন সরকার করতে পারেনি। আওয়ামীলীগ সরকারের আমলেই দেশের নাগরিকদের মাথাপিছু আয়সহ সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে। তাই সমাজের প্রতিটি ক্ষেত্রের অগ্রযাত্রা লেখনির মাধ্যমে তুলে ধরবেন সাংবাদিকরা। তিনি আরো বলেন, গত ১৩ বছরে হবিগঞ্জে ইর্শ্বনীয় উন্নয়ন কর্মকান্ড হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বৃন্দাবন কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালুসহ গড়ে উঠেছে বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান। তিনি বলেন, উন্নয়ন কর্মকান্ড থেকে বাদ পড়েননি সাংবাদিকরাও। সংবাদিকদের মানোন্নয়নে পিআইবি’র মাধ্যমে প্রতিবছরই ট্রেনিং দেয়া হচ্ছে। এছাড়াও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে গরীব অসহায় সাংবাদিকদের দেয়া হচ্ছে আর্থিক সহযোগীতা। এমপি আবু জাহির বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। একটি আলোকিত সমাজ গঠনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

‘সমাজের উন্নয়ন অগ্রযাত্রা লেখনির মাধ্যমে তুলে ধরবেন সাংবাদিকরা-এমপি আবু জাহির

আপডেট সময় ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২