হবিগঞ্জ ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
তেলিয়াপাড়া ঐতিহাসিক স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানমন্ত্রী

মহান মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত মাধবপুর উপজেলার ঐতিহাসিক স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয় শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। আজ শনিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় তেলিয়াপাড়া চা-বাগানে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পাশে ২ মন্ত্রী বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। পরে লাল শাপলা লেকে বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করন। এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল টি কোম্পানীর চেয়ারম্যান শেখ কবির, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পনীর ডিজিএম এমদাদুর রহমান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজলা নির্বাহী অফিসার মন্জুর আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ সভাপতি রহম আলী, যুবলীগ সভাপতি ফারুক পাঠানসহ অনেকেই।